০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উগান্ডার নির্বাচন ও খাবারের মেন্যুতে মুলা রাখার দায়িত্ব

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় ০৫:৫৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১ সময় ভিউ

উগান্ডায় ইলেকশন হয়েছে ১৫ জানুয়ারির ২০২৬। নির্বাচনে অনিবার্যভাবেই নির্বাচিত হয়েছে ইউভেরি কাগুতা মুসেভেনি (Yoweri Kaguta Museveni)। তিনি অনিবার্যভাবে নির্বাচিত হয়েছেন কেন বলছি, তার কারণ হচ্ছে তিনি সেই ১৯৮৬ থেকে আজকে পর্যন্ত পরপর সাতবার নির্বাচন করে সাতবারই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

না, প্রথমবার তিনি নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হননি। মুসেভেনি সেই ইদি আমিনের সময় থেকেই উগান্ডায় গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্যে সংগ্রাম করেছেন, সশস্ত্র লড়াই করেছেন। উগান্ডায় এবং পূর্ব আফ্রিকায় অন্যান্য দেশে তিনি খুবই পরিচিত এবং মান্যগণ্য নেতা। ইদি আমিনের পতনের পেছনে মুসেভেনির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

ইদি আমিনের পর যিনি উগান্ডার শাসক ছিলেন তার বিরুদ্ধে আন্দোলন করে, আন্দোলনে জিতে তিনি প্রথম রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন। নির্বাচনগুলো হয়েছে, তারপর থেকে সাতবার। এই সাতবারই মুসেভেনি ক্ষমতায় থেকে নির্বাচন করেছেন এবং প্রতিবারই তিনি কারচুপি করে নির্বাচিত হয়েছেন। কারচুপির জন্যে ব্যবহার করেছেন মিলিটারি, পুলিশ, মিলিশিয়া ও বেসামরিক প্রশাসন—সব।

ট্যাগ :
Theme Bikroy Ad

উগান্ডার নির্বাচন ও খাবারের মেন্যুতে মুলা রাখার দায়িত্ব

প্রকাশের সময় ০৫:৫৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬