০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপালি পর্দা থেকে ব্যবসায় সফলতা

  • থিম বিক্রয়
  • প্রকাশের সময় ০১:০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১৫ সময় ভিউ

জুয়েনা ফেরদৌসের ব্যাগের কারখানায় কাজ করছেন কয়েকজন কর্মী/ ছবি: সংগৃহীত

একসময় রাজধানীতে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন জুয়েনা ফেরদৌস। প্রখ্যাত পরিচালক তারেক মাসুদ-এর সঙ্গে কাজ করলেও বিশেষ কারণে আট বছর আগে রংপুরে ফিরে যান। সেখানে উপযুক্ত চাকরি না পেয়ে আত্মকর্মসংস্থানের পথ বেছে নেন।

বন্ধুর পরামর্শে পরিবেশবান্ধব ব্যাগ তৈরির উদ্যোগ শুরু করেন তিনি। মাত্র সাড়ে তিন হাজার টাকার একটি মেশিন ও একজন কর্মী নিয়ে যাত্রা শুরু হলেও প্রথম দিকে বিক্রি না হওয়া, ক্রয়াদেশ বাতিল এবং লোকসানের মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে হাল না ছেড়ে প্রশিক্ষণ নেন, বিভিন্ন মেলায় অংশগ্রহণ করেন এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ান।

২০২১ সালে প্রথম বড় অর্ডার পাওয়ার পর ধীরে ধীরে তার প্রতিষ্ঠানের পরিচিতি বাড়তে থাকে। বর্তমানে তার প্রতিষ্ঠান ‘আহ্লাদ ফ্যাশনস’-এ চারটি গ্রামের প্রায় ৮০ জন নারী পাটের হস্তশিল্প তৈরি করেন এবং ১২ জন নিয়মিত কর্মী ব্যাগ উৎপাদনে কাজ করছেন। তার এই সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৫’-এ বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) নির্বাচিত হয়েছেন।

Theme Bikroy Ad
জনপ্রিয়

রূপালি পর্দা থেকে ব্যবসায় সফলতা

প্রকাশের সময় ০১:০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬